ঈদুল ফিতরের তারিখ ঘোষণা সৌদি আরবের

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২৬
০৯:২৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২৬
০৯:৪৫ অপরাহ্ন



ঈদুল ফিতরের তারিখ ঘোষণা সৌদি আরবের


সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২০ মার্চ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সেই হিসাবে পূর্ণ ৩০ দিন রোজা সম্পন্ন করে রমজান মাস শেষ হবে। 

সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৯ মার্চ রমজানের শেষ দিন। সে হিসাবে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। 

এদিকে, চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী বেসরকারি ও অলাভজনক খাতের কর্মচারীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ ​​মার্চ) সন্ধ্যা থেকে শুরু হবে এবং তা চার দিন স্থায়ী হবে। 



এএফ/০৩