সিলেটে ফের শিশু ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক


জুন ০২, ২০২৬
০৮:১৫ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২৬
০৮:১৫ অপরাহ্ন



সিলেটে ফের শিশু ধর্ষণ


সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যার ঘটনার রেশ থাকতেই এবার সিলেট রেলস্টেশন এলাকায় এক শিশু (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লোদন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ভোর রাত ৪টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকার একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। লোদন মাদকসেবী এবং রেলস্টেশন এলাকায় বসবাস করে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লোদন প্রায় নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকে। মঙ্গলবার ভোর রাত রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে সে ভুক্তবেভাগী শিশুকে ভুল বুঝিয়ে তার সঙ্গে নিয়ে যায় এবং প্রথমে তাকে নেশাগ্রস্ত করে, এরপর ধর্ষণ করে। সে সময় স্থানীয়রা তাকে বাঁধা দিতে চাইলে তার হাতে অস্ত্র থাকায় তারা ভয়ে কিছু বলতে পারেননি। পরে স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার এবং লোদনকে আটক করে। পরবর্তীতে রেল পুলিশ দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লোদনকে গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান। তিনি বলেন, ‘উদ্ধার করা ১২ বছরের শিশুটি ভবঘুরে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মাদকসেবক। শিশুর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করে আইনিব্যবস্থা গ্রহণ করছি।’ এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এর আগে গত ১১ মে রাতে সিলেট শহরতলীর কান্দিরগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে ৪ বছর বয়সী শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণ ও পরে খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তার প্রতিবেশী জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। 


এএফ/০৩