সিলেট মিরর ডেস্ক
জুন ০৪, ২০২৬
০২:৫১ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২৬
০২:৫৫ অপরাহ্ন
সিলেটে ১৩৩ বোতল মদ উদ্ধার
সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘড়ি এলাকায় থেকে বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব।
বুধবার (৩ জুন) রাতে সাতঘড়ি এলাকার সুরমা নদীর পাশে অভিযান এ পরিচালনা করা হয়। এসময় তিনটি চটের বস্তার তল্লাশি করে ১৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে খোঁজে পায়নি র্যাব।
পরে উদ্ধারকৃত মদ জিডি মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জিসি / ০৪