নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬
০৩:০৯ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২৬
০৩:০৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ আগামী বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১৬ জুন তারিখের পরিবর্তে আগামী ১৮ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
১৪ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকায় ওরিয়েন্টেশনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এএফ/০২