নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬
১১:৩৫ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২৬
১১:৩৫ অপরাহ্ন
সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম যাদন ও বিপ্লব শ্যাম সুমনের মা দিপালী শ্যাম পুরকায়স্থ আর নেই।
আজ সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়সে হয়েছিল ৮৮ বছর। তিনি ৪ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় নিজ বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমার মুনিয়ারজ্ঞাতি গ্রামে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
স্বামী মৃত বীরেন্দ্র শ্যাম পুরকায়স্থ ও দিপালী শ্যাম পুরকায়স্থের ছয় ছেলের মধ্যে বিমান শ্যাম পুরকায়স্থ, বিনায়ক শ্যাম পুরকায়স্থ, বিভাষ শ্যাম পুরকায়স্থ, বিদ্যুৎ শ্যাম পুরকায়স্থ ও বিপ্লব শ্যাম পুরকায়স্থ। বড় ছেলে বিবেক শ্যাম পুরকায়স্থ বেশ কিছুদিন আগে মারা যান।
এএফ/০৬