সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৭, ২০২৬
১০:১৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২৬
১০:১৪ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা এবং আরেকটি মিথ্যা মামলায় (সি.আর.-১৬৭/২০১৯) সম্প্রতি আব্দুস সালামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই।’
রবিবার বিকাল ৪টায় জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাস স্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন।
মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উস্তার হোসেন চৌধুরী। এতে বক্তব্য দেন আব্দুল মালেক আনিস, মকবুল ইসলাম মখই মিয়া, মাওলানা আব্দুল বাসিত, জৈন উদ্দিন (মেম্বার), ছনুহর আলী ছনু (মেম্বার), ফারুক আহমেদ ফুরুক (মেম্বার), আব্দুল কুদ্দুস বুদুর (মেম্বার), সড়কের বাজারের ব্যবসায়ী দেলওয়ার হোসেন দুলু। মানববন্ধনে উপস্থিত ছিলেন কাজলসার ইউনিয়নের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০১৯ সালের ৯ নভেম্বর আব্দুল মান্নান বুতুল বিষ খেয়ে মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলার একাধিকবারে তদন্তে সাক্ষীরা সবাই বলেছেন, যে ব্যক্তি মারা গেছেন তিনি তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান। যাওয়ার সময় বাসা থেকে হাস মুরগি নিয়ে যান। সেগুলো বিক্রি করে মিষ্টি ও বিষ কিনে নিয়ে যান। সন্ধ্যা ছয়টা বা সাতটার দিকে বাইরে বিষ খেয়ে ঘরে প্রবেশ করে মিষ্টি খান এবং সবাইকে বলেন যে তিনি বিষ খেয়েছেন।’ বিষয়টি জানাজানি হলে সেখানে মানুষজন জড়ো হন জানিয়ে বক্তারা বলেন, ‘সেখান থেকে আব্দুস সালামকে খবর দেওয়া হয়। তিনি খবর পেয়ে এসে তাৎক্ষণিক সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে স্থানীয় কয়েকজনকে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েপাঠান। সেখানে তাকে গ্রহণ না করায় আবার তাকে নিয়ে আসা হয়। সালাম মেম্বারসহ উপস্থিতরা চাদা তুলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।’ সাক্ষীরাও এরকম বর্ণনা দিয়েছেন তাদের সাক্ষীতে এমন জানিয়ে তারা প্রশ্ন রেখে বলেন, ‘তদন্তেও সালাম মেম্বারের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তারপরও কিভাবে সালাম মেম্বারকে আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো?’
বক্তারা বলেন, ‘সালাম মেম্বার বারবার নির্বাচিত হন, তাই তিনি ভালো মানুষ কি না তা সবাই জানে। আজকের এই মানববন্ধনে এতো মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে তিনি কতটুকু জনবান্ধব ইউপি সদস্য।’ বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তাদের প্রত্যশা এরকম মামলার মাধ্যমে মানুষকে হয়রানি বন্ধ করার আহ্বান জানান।