ক্রীড়া প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬
০৩:০৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৬
০৩:২৫ পূর্বাহ্ন
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক আলিয়া ফেরদৌসী তুলি। পদাধিকার বলে কমিটির সভাপতি হয়েছেন জেলা প্রশাসকের স্ত্রী সভাপতি এবং প্রথম সহ সভাপতি হয়েছেন সিলেটের পুলিশ সুপারের স্ত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সালেহা কবির শেপী, যুগ্ম সম্পাদক ফেরদৌসি ইকবাল, কোষাধ্যক্ষ ফারাজানা বক্ত রায়না। কমিটির তিন সদস্য করা হয়েছে সুলতানা রহমান দিনা, তাহসিন শারমিন তামান্না ও ফাতেমা জামান রোজী।
পত্রে বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।
এএফ/০২