সিলেটে পুলিশের ৫ ঘন্টার অভিযানে আটক ৫১

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৬, ২০২৬
০২:১৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২৬
০২:২৩ অপরাহ্ন



সিলেটে পুলিশের ৫ ঘন্টার অভিযানে আটক ৫১

ছবি- প্রতীকি


সিলেট নগরে পুলিশের ৫ ঘন্টার চিরুনী অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পৃথক এসব অভিযান চালায় সিলেট মহানগর পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সিলেটের কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৯, জালালাবাদ থানা এলাকা থেকে ১২, বিমানবন্দর থানা এলাকা থেকে ১২, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৮, মোগলাবাজার থানা এলাকা থেকে ২ ও শাহপরান থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান। তাদের আজ রবিবার আদালতে সোপর্দ করা হতে পারে।

সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।


এএফ/০১