সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৫, ২০২৬
১০:১৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২৬
১০:১৬ অপরাহ্ন
এবারের দুর্গাপূজায় সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ২২ অক্টোবর ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।
তবে ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তবে ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে।
এদিকে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এএফ/০২