রয়েল মার্ক হোটেলে ‘বৈশাখী রংতুলি ১৪৩৩’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৬, ২০২৬
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২৬
০২:২০ পূর্বাহ্ন



রয়েল মার্ক হোটেলে ‘বৈশাখী রংতুলি ১৪৩৩’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রয়েল মার্ক হোটেলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘বৈশাখী রংতুলি ১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) রয়েল মার্কে’র সুফিয়ানা ব্যাংকুয়েট হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) রয়েল মার্কে’র আংরা লাইভ বারবিকিউ রুফটপ রেস্টুরেন্ট-এ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনা আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ফয়সল আহমেদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী এবং পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বাংলা সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহ প্রদান করেন।

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে হোটেলে ছিল বর্ণিল আয়োজন, যেখানে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাংলা খাবার, প্রাণবন্ত লোকজ সংগীত এবং সুফিয়ানা ব্যাংকুয়েট হল-এ দুই দিনব্যাপী পিঠা উৎসব, যা আগত অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে।

সমগ্র আয়োজনটি ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর, যা বাংলা নববর্ষের আনন্দকে আরও বর্ণাঢ্য করে তোলে।



এএফ/০৩