মন্ত্রী আরিফুল হকের আঞ্চলিক মিডিয়া সমন্বয়ের দায়িত্বে গোলজার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৪, ২০২৬
০২:২০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২৬
০২:২০ অপরাহ্ন



মন্ত্রী আরিফুল হকের আঞ্চলিক মিডিয়া সমন্বয়ের দায়িত্বে গোলজার


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে নিয়োগ পেয়েছেন জুরেজ আব্দুল্লাহ গোলজার।

রবিবার (২৩ নভেম্বর) মন্ত্রীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) ছাড়াও পুরো সিলেট অঞ্চলে মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ, সরকারি সফর ও রাজনৈতিক কর্মসূচির প্রচার-প্রচারণায় সমন্বয় করবেন জুরেজ আব্দুল্লাহ গোলজার।

এ ছাড়া তিনি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।


এএফ/০১