সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


মে ২১, ২০২৬
০৩:১৯ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২৬
০৩:১৯ অপরাহ্ন



সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম হাফিজুর রহমান (৭ মাস), তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর এলাকায়।

বুধবার (২০ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে করে সিলেট বিভাগে চলতি সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

সূত্র জানায়, বৃহস্পতিবার (২১ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। 

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে, পাশাপাশি উপসর্গ নিয়ে আরও ৩৮ শিশুর মৃত্যু হয়েছে।

জিসি / ০৪