শিল্পপতি রাগীব আলী মারা যাননি, ভিডিও বার্তায় বললেন, আমি সুস্থ আছি

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১০, ২০২৬
০২:৩৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২৬
০২:৩৭ অপরাহ্ন



শিল্পপতি রাগীব আলী মারা যাননি, ভিডিও বার্তায় বললেন, আমি সুস্থ আছি


সিলেটের শিল্পপতি রাগীব আলী মারা গেছেন বলে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন রাগীব আলী নিজেই।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর মৃত্যুর সংবাদের প্রতিবাদ জানিয়ে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

ভিডিও বার্তায় রাগীব আলী বলেন, ‘গতকাল রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’

এ সময় যাচাই-বাছাই ছাড়া তাঁর মৃত্যুর মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো খবরটিকে মিথ্যা বলে নিশ্চিত করে।


এএফ/০১