সিলেট মিরর ডেস্ক
জুন ২২, ২০২৬
১১:৪৬ অপরাহ্ন
আপডেট : জুন ২২, ২০২৬
১১:৫১ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. সালাম ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-সিউক এর চেয়ারম্যান মনোনীত হওয়ায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মনোনীত সাবেক সংসদসদস্য প্রার্থী এবং জেলা বিএনপির নেতা ফয়সল আহমদ চৌধুরী।
পৃথক শুভেচ্ছা বার্তায় ফয়সল আহমদ চৌধুরী তাদের দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা প্রত্যাশা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী এবং জেলা বিএনপির নেতা ফয়সল আহমদ চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় ফয়সল আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন, ব্যারিস্টার এম. সালামের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের অসহায় মানুষের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অপরদিকে, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির নেতা ফয়সল আহমদ চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘রেজাউল হাসান কয়েস লোদী একজন জনবান্ধব, ত্যাগী, দক্ষ ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি সিলেটের জনগণের কল্যাণে কাজ করে আসছেন। সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছেন।’
তিনি আরও বলেন, ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর প্রথম চেয়ারম্যান হিসেবে তাঁর মনোনয়ন সিলেটবাসীর জন্য অত্যন্ত সুখবর। তাঁর নেতৃত্বে সিলেটের পরিকল্পিত নগরায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
ফয়সল আহমদ চৌধুরী নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর নেতৃত্বে সিউকের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সিলেটের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এএফ/০২