নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৩, ২০২৬
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২৬
০৭:৪২ অপরাহ্ন
সিলেট বিভাগে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আফিয়া খাতুন (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও দুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে। জেলাটিতে এ পর্যন্ত ৫২ জন আক্রান্ত হয়েছেন। সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১১ জন। এ ছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেওয়া আরও তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এএফ/০২