ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে সিলেটে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৬, ২০২৬
০৭:৪৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২৬
০৭:৫৫ অপরাহ্ন



ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে সিলেটে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ


ভেনিজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন, সামরিক হামলা এবং সে দেশের প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করার প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল চারটায় নগরের চৌহাট্টা পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কমরেড সুশান্ত সিনহা সুমন, সিলেট জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়, সদস্য অ্যাডভোকেট রনেন সরকার রনি প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘যুদ্ধবাজ ট্রাম্প প্রশাসন কর্তৃক ভেনিজুয়েলায় নগ্ন আক্রমণ, হামলা এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তারের ঘটনা বিশ্ববিবেক পরিপন্থী।’ বক্তারা বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে ভেনিজুয়েলার তেল এবং খনিজসম্পদ লুন্টনের ষড়যন্ত্রের প্রক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্বাধীন দেশে যেভাবে হামলা গ্রেপ্তারসহ আগ্রাসী ভূমিকা অব্যাহত রেখেছে তা কেবল আন্তর্জাতিক নীতিবিরোধী নয়,তা সম্পূর্ণ বৈশ্বিক শিষ্টাচার বহির্ভূত।’

বক্তারা এর বিরুদ্ধে সারা বিশ্বে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন এবং দেশে দেশে মার্কিন আগ্রাসন তথা পূজিবাদী- সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বৈশ্বিক গনমত গড়ে তোলার আহবান জানান।


এএফ/০১