সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে ফয়সল চৌধুরীর অভিনন্দন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২১, ২০২৬
০২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২৬
০২:৫৯ পূর্বাহ্ন



সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে ফয়সল চৌধুরীর অভিনন্দন


সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী।

রবিবার এক শুভেচ্ছা বার্তায় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করবেন। একই সঙ্গে নতুন নেতৃত্বের হাত ধরে যুবদলের সাংগঠনিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’ তিনি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফয়সল আহমদ চৌধুরী নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, সফলতা এবং দীর্ঘ রাজনৈতিক পথচলার সার্বিক সাফল্য কামনা করেন।


এএফ/০১