কোম্পানীগঞ্জে ভা*রতীয় পণ্যসহ ট্রাক জব্দ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১০, ২০২৬
০৪:৫০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২৬
০৪:৫০ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে ভা*রতীয় পণ্যসহ ট্রাক জব্দ

কোম্পানীগঞ্জে ভা*রতীয় পণ্যসহ ট্রাক জব্দ


সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর রাতে উপজেলা পরিষদের সামনের চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম ও এএসআই নোমান মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, থ্রিপিস ও বিস্কুটসহ বিভিন্ন প্রকারের পণ্যবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় পণ্য জব্দের পর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জিসি / ০৩