সিলেটে বালু উত্তোলনের সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১১, ২০২৬
০২:৪২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১১, ২০২৬
০২:৪২ অপরাহ্ন



সিলেটে বালু উত্তোলনের সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু


সিলেটের গোয়াইনঘাটের বালু উত্তোলনের সময় পে-লোডারের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পারভেজ আহমেদ (২৭)। তিনি ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পে-লোডার দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ আহমেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



এএফ/০১