নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬
০৮:৪৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৫, ২০২৬
০৮:৪৩ অপরাহ্ন
সিলেট নগরের জালালাবাদ থানাধীন হাজীপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরের লন্ডনি রোড এলাকার হাজীপাড়া সড়কের পাশে একটি ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, হাজীপাড়া সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামের একটি বাসার সীমানাপ্রাচীরের বাইরে পার্শ্ববর্তী বৈদ্যুতিক ট্রান্সমিটার সংলগ্ন ঝোপের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি পড়ে ছিল। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি কালো-ছাই রঙের, যার ওজন প্রায় ৭৫০ গ্রাম।
এটি ৪ দশমিক ৫ এমএম ক্যালিবারের একটি ভারতীয় গ্লোবাস এয়ার পিস্তল।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা অস্ত্রটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এএফ/০২