নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬
০৮:২৭ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
০৮:৫৪ অপরাহ্ন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট পৌছেছেন। প্রায় ২১ বছর পর তিনি সিলেট সফরে এলেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমানের ফ্লাইট বিজি-২২৭ সিলেট ওসমানী আন্তার্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে তিনি বিএনপির লালসবুজ বাস যোগে সিলেট নগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। নগরে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের সময় তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এএফ/০২