সিলেটে বিএনপির নির্বাচনী সমন্বয়ক কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২২, ২০২৬
০৮:২২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২৬
০৮:২৪ অপরাহ্ন



সিলেটে বিএনপির নির্বাচনী সমন্বয়ক কাইয়ুম চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলাধীন সব সংসদীয় আসনে নির্দেশক্রমে আব্দুল কাইয়ুম চৌধুরীকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দল আশা করে, তিনি সিলেট জেলার সব নির্বাচনী আসনে সমন্বয়ক হিসেবে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচার, সাংগঠনিক সমন্বয় এবং কেন্দ্রভিত্তিক কার্যক্রমে প্রার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নিজেও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত ওই আসনে দল থেকে মনোনয়ন দেওয়া হয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে।

আরসি-০৮