শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২২, ২০২৬
০৮:২৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২৬
০৮:২৮ অপরাহ্ন



শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা কাটার কাজের জন্য শনিবার সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–৩ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে সিলেট রেলওয়ে স্টেশন, কদমতলী, গোটাটিকর, আলমপুর, বিভাগীয় কমিশনার অফিস, ডিআইজি অফিস এলাকা, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল, গহরপুর, নর্থইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, তেতুলতলা, লতিপুর, বানেশ্বরপুর, দারোগা বাড়ি, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, তেলিবাজার, তেতলি, আতিরবাড়ী, লক্ষিপুরসহ আশপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে শাটডাউনকালেও বিদ্যুৎ লাইন সচল হিসেবে বিবেচিত থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–৩।

আরসি-০৯