সিলেটে যে কেন্দ্রে ভোট দিবেন হাবিব-মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১২, ২০২৬
০৩:৪৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৬
১০:৩৮ পূর্বাহ্ন



সিলেটে যে কেন্দ্রে ভোট দিবেন হাবিব-মুক্তাদির


সারাদেশে আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে। সিলেট-১ আসনে শক্ত লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মাঝে। তাই, তারা দুই প্রার্থী কোন কেন্দ্রে ভোট দিবেন তারা নিয়ে রয়েছে সাধারণ মানুষের আগ্রহ।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা মাওলানা হাবিবুর রহমান সকাল সাড়ে সাতটায় সিলেট নগরের শিবগঞ্জস্থ স্কলার্স হোম স্কুল কেন্দ্রে ভোট দিবেন।

এদিকে, বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট নগরের আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নগরের কিনব্রিজ সংলগ্ন সারদা হল ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও নির্বাচনী প্রধান এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী। 


এএফ/০৩