সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৬
১১:৫৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৬
১১:৫৭ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিনের উৎসব পালন করব।’
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি এই কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে অতীতকে বর্জন করলাম।
যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।’
তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।’
এসময় তিনি দেশবাসীকে বাংলাদেশের এই জন্মদিন পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আজ সারা দিনব্যাপী আমরা জন্মদিন পালন করব। আসুন আমরা সবাই মিলে এই উৎসবে সামিল হই, সবাই আনন্দ উৎসব করি।
প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আমরা সবাই গণভোটে অংশ নেব। এতে আমাদের সারাদেশ পাল্টে যাবে।’
সবশেষে তিনি বলেন, ‘সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ আমার জীবনের মহা আনন্দের দিন, দেশবাসীর জন্যও এটি মহা আনন্দের দিন, মুক্তির দিন।
এএফ/১০