হিলি স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১১, ২০২৬
০৩:২৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৬
০৩:২৩ অপরাহ্ন



হিলি স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

হিলি স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে তিন দিন ভারত থেকে সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মণ্ডল। 

তিনি জানান, দেশে আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে সরকার বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে আমাদের সম্মতি দিয়েছে। আগামী শনিবার থেকে বন্দরে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হবে।    

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার দুই দিন ছুটি ঘোষণা করেছে। এর ফলে বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রপ্তানি হবে না। শুক্রবার রয়েছে সাপ্তাহিক ছুটি। তাই সব মিলিয়ে এই তিন দিনে বন্দরে সব কার্যক্রম বন্ধ থাকবে।

জিসি / ০৩