শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
১০:৪৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৬
১০:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন, সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠন সুত্রে জানা যায়, আজ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেলের সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি তারেক মনোয়ার।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মাসুদ রানা তুহিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
এসময় সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা তুহিন শাখা সেক্রেটারি হিসেবে মুজাহিদুল ইসলামকে মনোনীত করেন।
এএফ/০৪