সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৫, ২০২৬
১২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২৬
১২:৪৪ পূর্বাহ্ন



সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন


সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এত সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বুধবার (৪ মার্চ) নগরের রোজভিউ হোটেলের কনফারেন্স হলে কর আইনজীবী সমিতির এই ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। 

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট এর সভাপতিত্বে ও  সমিতির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক  খায়রুল আলম এর পরিচালনায় এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেটের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহইয়া চৌধুরী  সুহেল, অ্যাডভোকেট, সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি বিটিএলএর সহ-সভাপতি মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘কর প্রদান শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে করদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  তিনি বলেন সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে কর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে করদাতাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। ’

ইফতার মাহফিল ও আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা,  এম ই এম  ইকবালুর রহমান,আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, বিটিএলএর  ডেপুটি  জেনারেল  সেক্রেটারী মো. মিজানুর রহমান মিঠু, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহদ আল কারিম, মৌলভী বাজার জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বদরুল হোসেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন, বীর মুক্তিযোদ্ধা  মৌলভী বাজার   কর আইনজীবী সভাপতি আয়কর আইনজীবী মাহমুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন,   সিরাজুল হোসেন আহমদ আলমগীর, কোষাধ্যক্ষ আ স ম মুবিনুল হক শাহীন এডভোকেট, যুগ্ম সম্পাদক ২ সায়েম খান,পাঠাগার সম্পাদক   ইসরাত জাহান নিপা প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট কাওছার আহমদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মো. অলিউর রহমান।


এএফ/০১