নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৬
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২৬
১২:৫২ পূর্বাহ্ন
সিলেট মিরর-এর নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রেসক্লাবের সদস্য এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী মামুন পারভেজের মাতা সফিনা বেগম আর নেই।
সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর নয়া সড়ক জামে মসজিদে জানাজার নামাজ শেষে মানিকপীর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। তিনি বেশকিছুদিন থেকে ফুসফুস ও কিডনি জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন।
সিলেট মিরর পরিবারের শোক
সাংবাদিক মামুন পারভেজ-এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট মিরর পরিবার।
এক শোকবার্তায় সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর, প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী ও নির্বাহী সম্পাদক জিয়াউস শামস শাহীন সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক মামুন পারভেজ-এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এই কঠিন সময়ে সাংবাদিক মামুন পারভেজ ও তাঁর পরিবারের প্রতি তারা সহমর্মিতা প্রকাশ করছেন।
শোকবার্তায় তারা মরহুমার আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।