সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬
০৫:১২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২৬
০৫:১৬ অপরাহ্ন
বাসিয়া খাল খনন স্থান পরিদর্শনে সিসিক প্রশাসক
আগামী ২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
সফরে প্রধানমন্ত্রী বাসিয়া খাল খনন উদ্বোধন-সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
আজ সোমবার (২৭ এপ্রিল) সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে জেলা বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে খাল খনন কাজের প্রস্তুতি ও স্থান পরিদর্শন করেন সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম প্রমুখ।
জিসি / ০৫