সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

নিজস্ব প্রতিবেদক


জুন ২৮, ২০২৬
০৩:২৪ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২৬
০৩:২৪ অপরাহ্ন



সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান


সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান। 

আজ রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


এএফ/০৩