২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণে দ্বিতীয় সিলেটের সলিল রায়

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৮, ২০২৬
০৭:৫৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২৬
০৭:৫৯ অপরাহ্ন



২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণে দ্বিতীয় সিলেটের সলিল রায়


রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (এনএইএম) বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারদের চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের চূড়ান্ত ফলাফলে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন সিলেটের সলিল রায়। তিনি সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক।

সম্প্রতি শেষ হওয়া চার মাসের এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ২৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন। সেখানে এ কৃতিত্ব দেখা সলিল রায়

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রাখা সলিল রায় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় স্টার মার্ক অর্জন করেন। ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় প্রথম এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় জেলায় প্রথম স্থান অধিকার করেন। উচ্চশিক্ষায়ও তিনি কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখে অনার্সে প্রথম শ্রেণিতে ৭ম এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে ১১তম স্থান অর্জন করেন।

পেশাগত জীবনেও তিনি দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তিনি সিলেট জেলার গণিত ও বিজ্ঞান বিষয়ের মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

নিজের এই সাফল্যের জন্য তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সকল শুভানুধ্যায়ী, শিক্ষক, সহকর্মী, বন্ধু ও স্বজনদের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।



এএফ/০২