হযরত শাহজালাল (রহ.) মাজারে তারেক রহমানকে বহনকারী বাস

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২১, ২০২৬
০৯:১৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
০৯:২৪ অপরাহ্ন



হযরত শাহজালাল (রহ.) মাজারে তারেক রহমানকে বহনকারী বাস


হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় পৌঁছেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাস। 

আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটের দিকে তাকে বহনকারী বাস মাজারের প্রধান ফটকের সামনে পৌছায়। মানুষের তীব্র চাপের কারণে প্রায় ১০ মিনিট পর তিনি বাস থেকে নেমে মাজার গেইট দিয়ে ভেতরে প্রবেশে সক্ষম হন।


পূর্বের সংবাদ-

সিলেট পৌঁছেছেন তারেক রহমান, যাচ্ছেন মাজার জিয়ারতে

এর আগে আজ সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমানের ফ্লাইট বিজি-২২৭ সিলেট ওসমানী আন্তার্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি বিএনপির লালসবুজ বাস যোগে সিলেট নগরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

এরপর তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন। 


এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের সময় তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।


এএফ/০৩