ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৭, ২০২৬
০২:২৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২৬
০২:২৫ অপরাহ্ন



ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা বেজে ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনার সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪ ছিল।


এ সংক্রান্ত পূর্বের সংবাদ-

সিলেটসহ সারাদেশে ফের ভূমিকম্প অনুভূত


এর আগে হস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভারতের সিকিমে এর উৎপত্তি বলে জানা গেছে, যা ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।



এএফ/০১