সিলেট মিরর ডেস্ক
মার্চ ৩১, ২০২৬
০২:৩২ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২৬
০২:৩৭ অপরাহ্ন
মজুদ জ্বালানি তেল দিয়ে চলবে যত দিন
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গোটা বিশ্বে চলছে জ্বালানি তেল নিয়ে সংকট। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখতে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার।
এদিকে, দেশে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মধ্যে সামনে আসছে দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুদ কত। এসব বিষয় পরিষ্কার করেছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি তেল মজুদ রয়েছে।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে মজুদ জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।
বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানান, বর্তমানে মজুদ থাকা এই জ্বালানি তেল দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
তারা আরো জানান, এই সময়ের মধ্যেই বেশ কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
ফলে আপাতত দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই।
জিসি / ০১