সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৬
০৪:৪৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২৬
০৪:৫২ অপরাহ্ন
লামায় অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা-টংকাবতী এলাকায় অপহরণের শিকার রাবার বাগান শ্রমিকদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টহল দল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিন-রাতব্যাপী নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানের ফলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পরবর্তীতে দিনের আলো ফোঁটার পর সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে।
উদ্ধারকৃত সব ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত রয়েছে।