হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুন ০৮, ২০২৬
০৪:৫৩ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২৬
০৫:৩১ অপরাহ্ন



হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু


দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ জনের।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

২৪ ঘণ্টায় ৯৩ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

জিসি / ০২