পদত্যাগ করছেন ঢাবি ভিসি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১০, ২০২৬
০৪:০৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২৬
০৪:৫৮ অপরাহ্ন



পদত্যাগ করছেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, একটি আপদকালীন সময়ে আমি দায়িত্ব নিয়েছিলাম। সেই আপদকালীন সময় এখন আর নাই। তাই আমি ভিসির দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। একইসঙ্গে তিনি শিক্ষকতায় ফিরতে চান বলেও জানিয়েছেন।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে এ ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।’

আরসি-০১