সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৪, ২০২৬
০৩:১২ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২৬
০৩:১২ অপরাহ্ন
মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি
এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন করা হয়।
ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, গত সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ফেনী জেলায় ৬টি এবং ঢাকা মহানগর এলাকায় ৫টিসহ মোট ১১টি মামলা আছে। প্রাথমিকভাবে তাঁকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জিসি / ০৫